মাদারীপুর- ২ মনোনয়ন বাতিল দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত হেলেন জেরিন খানের কর্মী-সমর্থকরা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খাগদী এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জানা যায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনের জন্য জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এই ঘোষণার প্রতিবাদেই মাঠে নামেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের কর্মী-সমর্থকরা। তারা একটি বিক্ষোভ মিছিল বের করে মাদারীপুর-২ আসনের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ব্যানার-ফ্যাস্টুন হাতে নানান স্লোগান দেন এবং জাহান্দার আলী জাহানের মনোনয়ন অবিলম্বে বাতিলের জোর দাবি জানান।
তারা তাদের নেত্রী হেলেন জেরিন খানকে এই আসনে দলীয় প্রার্থী করার দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/জাআ