শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী হান্নানের সাক্ষাৎ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী হান্নানের সাক্ষাৎ
কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী হান্নানের সাক্ষাৎ

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর সাথে বিএনপির মনোনীত প্রার্থী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নান সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

রোববার (১ মার্চ) বাদ আছর কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ এ সৌজন্য সাক্ষাৎ করেন।

নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন আইউবীর দাওয়াতে শাহ রিয়াজুল হান্নান সৌজন্যমূলক একঝুড়ি ফল নিয়ে হাজির হন। এসময় এমপি মহোদয় ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শাহ্ রিয়াজুল হান্নানকে অত্যন্ত আন্তরিকতার সাথে ফল ও ফুলেল শুভেচ্ছা জানান। ঘন্টা ব্যাপী বৈঠকে কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা ও দূর্নীতিমুক্ত প্রশাসন সহ সাধারণ মানুষের সুখ দুঃখে উভয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশ দিন যেতে না যেতেই পূর্ব ঘোষণা ছাড়াই মূল দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী কাপাসিয়ার সার্বিক উন্নয়নে একসাথে বৈঠকে মিলিত হয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজ্ঞজনের ধারনা কাপাসিয়ার উন্নয়নের রূপকার প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্'র পথ ধরেই তাঁর সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান এগিয়ে যাবেন।

অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল ফাত্তাহ্, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ।

ভোরের আকাশ/নি

বিএনপির প্রার্থীকাপাসিয়া

শেয়ার করুন: