শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ

সরিষাবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়াপটল গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তর চুনিয়াপটল এলাকায়। ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের উত্তর চুনিয়াপটল গ্রামের মতিউর রহমানের ছেলে খোরশেদ আলমের পুকুরে বিষ প্রয়োগ করে। মঙ্গলবার রাতে খোরশেদ এর স্ত্রী রত্না বেগম পুকুরে ঢিল দেয়ার শব্দ শুনতে পায়। এ সময় রত্না বেগম ঘর থেকে বের হয়ে গেলে দুইজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। 

বুধবার (৪ মার্চ) সকালে প্রতিবেশী বাদশা মিয়া দেখেন পুকুরের পানির ওপর অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। পরে বিষয়টি খোরশেদ আলমকে জানান তিনি। এ খবরে  স্থানীয় লোকজন এসে মাছগুলো মৃত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতাবশত পুকুরে বিষ প্রয়োগ করেছে। 

পুকুরে মালিক খোরশেদ আলম জানান,  দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত জছি শেখের ছেলে আব্দুল মোতালেব এর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে। 

ভোরের আকাশ/ র.ই


 

অভিযোগখোরশেদ আলম

শেয়ার করুন: