শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা আব্দুল গণি একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিল্প সচিব

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাগুরা আব্দুল গণি একাডেমির নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২২ নম্ভেবর) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান শওকত, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ।

আয়োজকরা জানান, ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে মাগুরা আব্দুল গণি একাডেমির চারতলা ভবন নির্মাণ করা হবে। কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নির্মাণকাজটি এক বছরের মধ্যে সম্পন্ন করবে। ভবনটি নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নত পাঠদানের পরিবেশ তৈরি হবে। পাশাপাশি বিদ্যালয়ের সামনে থাকবে খেলার মাঠ, যেখানে শিক্ষার্থীরা নিয়মিতভাবে খেলাধুলা করতে পারবে।

অনুষ্ঠান শেষে শিল্প সচিব মাগুরা জেলা পরিষদের আওতাধীন আনন্দ সরোবর পুকুরের উন্নয়ন, পার্ক নির্মাণ এবং মাগুরা পৌরসভার কলেজপাড়ার প্রধান সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

শিল্প সচিবমাগুরা

শেয়ার করুন: