শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এমপির গাড়ি ভাঙচুরের মামলায় রায়গঞ্জ প্রেসক্লাব সম্পাদক গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই রায়গঞ্জ থানায় মামলা করেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

আরও পড়ুন

শ্রীপুরে ছাত্রীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক লাপাত্তা

তবে গোলাম মুক্তাদিরের পরিবারের দাবি, ঘটনার সময় তিনি সংসদ সদস্য ভিপি আয়নুল হককে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তিনি হামলায় অংশ নেননি এবং কোনো ধরনের উসকানিমূলক মন্তব্যও করেননি। পরিবারের পক্ষ থেকে ঘটনার ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে গোলাম মুক্তাদিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন সাংবাদিক তার গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিক হিসেবে গোলাম মুক্তাদিরের পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/সু.পা

এমপির গারিতে হামলা

শেয়ার করুন: