শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পহেলা বৈশাখকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এরই অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, পহেলা বৈশাখের ছুটিকে কাজে লাগিয়ে একটি বড় মাদকের চালান হাতবদলের উদ্দেশ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক৷ অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কাঞ্জরপাড়া এলাকার মো. রাশেদ (রাসেল) (২৫), মো. সোহেল উদ্দিন (লালু) (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতো। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

টেকনাফ

শেয়ার করুন: