শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

ধামরাইয়ে ইটভাটা গুড়িয়ে দেয়াসহ সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা

ধামরাই( ঢাকা) উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে অবৈধতার অভিযোগে ২ টি ইট ভাটার মালিককে ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । এরমধ্যে স্টার ব্রিকস এর চিমনি গুড়ি দেয়াসহ ১ লাখ ৫০ হাজার টাকা ও পিএইচবি ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সেইসাথে ইট তৈরী ও পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ) বিকেলের দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিম শাহরিয়ার।

জানা যায়, উপজেলার ভাড়ারিয়া এলাকায় বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে স্টার ব্রিকস ও পিএইচবি ব্রিকস নামের দুটি ইট ভাটায় ইট তৈরী ও পুড়ানো হচ্ছে । এসব ভাটার ডিসি কিংবা পরিবেশের বৈধ কাগজপত্র না থাকায় স্টার ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেয়াসহ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং পিএইচবি ব্রিকস ইট ভাটার মালিক ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে । এসব ইটভাটার কাগজ পত্রের বৈধতা ছাড়া ইট তৈরী ও পুড়ানোর কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন নির্বাহী বলেন, ইতোপূর্বে অবৈধ স্টার ব্রিকস মালিককে ইটভাটায় কার্যক্রম না করার জন্য নোটিশ করে ছিলাম। এসব ইটভাটায় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ইতোমধ্যে ৮ দিনে ১০টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।তিনি আরো বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

জরিমানা

শেয়ার করুন: