স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে শ্রীপুরে নাগরিক সংবর্ধনা

গাজীপুরের শ্রীপুরে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট পরিবেশকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের সিগাল রিসোর্টে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, নদী ও প্রকৃতি ফাউন্ডেশন এবং পাঠইচ্ছা পল্লী উন্নয়নভিত্তিক পাঠাগারের যৌথ আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম রেজা। সভাপতিত্ব করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশবিদ সাঈদ চৌধুরী।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুকিত মজুমদার বাবু ২০২৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ