শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

এস,এম সিপার, নাজিরপুর (‎পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল
পিরোজপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়।
‎
‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। 
‎
‎এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।
‎
‎এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার। 
‎
‎বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন।

 

ভোরের আকাশ/হ.র

খালেদা জিয়াদোয়া মাহফিল

শেয়ার করুন: