মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট

মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড়ে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতা তরুণ যুব সংগঠন, জগদলের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ১ নম্বর সদস্য সচিব পদমর্যাদার নেতা মো. শামসুজ্জামান বিপ্লব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম। এতে সভাপতিত্ব করেন ১ নম্বর অমরখানা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদিন।
এ সময় স্বাধীনতা তরুণ যুব সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং যুবসমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তারা টুর্নামেন্ট সফল করতে সংগঠনের সকল নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/সু.পা