শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

সিনিয়র জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালী আদালত চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর এক আলোচনা সভা, বিশেষ সম্মাননা ও সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় গত অর্থবছরের সাফল্য তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার শেখ মুজাহিদুল ইসলাম জেলা লিগ্যাল এইড অফিস থেকে মোট ৯৩২ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর প্রক্রিয়ায় সংস্থাটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। 

এর মধ্যে ৫৫৩টি প্রি-কেইস এডিআর-এর মধ্যে ২২৯টি মীমাংসা হয়েছে এবং ৩২৪টি নথিজাত করা হয়েছে। ৪৭টি পোস্ট-কেইস এডিআর-এর মধ্যে মীমাংসা হয়েছে ২৫টি। এছাড়া ২৩৭টি মামলার আবেদনের বিপরীতে ১৮১টি নিষ্পত্তি করা হয়েছে এবং বর্তমানে ৫৬টি মামলা চলমান রয়েছে। উল্লেখ্য যে, এডিআর প্রক্রিয়ার মাধ্যমে গত অর্থবছরে সর্বমোট ১ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ ও দুস্থ মানুষের বিচার পাওয়ার পথ সুগম করতে সরকারি এই আইনি সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। সবশেষে আইনি সহায়তা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সেরা প্যানেল আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

রূপগঞ্জে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

সিনিয়র সিভিল জজ মারিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ হোসেন হায়দার, চীফ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. অখিল সরকার, জেলা আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের প্রধানগণ সহ অনেকেই।

ভোরের আকাশ/ র.ই

 

জাতীয় আইনগত সহায়তা দিবসশেখ মুজাহিদুল ইসলাম

শেয়ার করুন: