খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরিদপুর জেলা ও মহানগর যুব দলের উদ্যোগে বাদ আছর শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে উক্ত কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক আজম খান, তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলিপুর গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম মওলানা আবু তাহের।
ভোরের আকাশ/এসএইচ