শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোচালককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেলে অটোরিকশার সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার মিয়া দিলু (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা নিয়ে আউলিয়া বাজারে যান। সিসিটিভিতে দেখা যায়, সেখানে অটোরিকশা ঘুরানোর সময় বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পড়ে যায়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিল্লাল মিয়া শক্ত কাঠ দিয়ে দেলোয়ারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে বিল্লাল মিয়া পলাতক রয়েছে। সে পাহাড়পুর ইউনিয়নের সান্তামোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, ঘাতক বিল্লাল মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা এবং গরীব অটোচালকের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হোক।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ভোরের আকাশকে বলেন, ঘাতক বিল্লালকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

অটো চালকব্রাহ্মণবাড়িয়াপিটিয়ে হত্যা

শেয়ার করুন: