শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৭০ জন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি সদস্য ছালিক আহমদ, হারুন আহমদ, হাসিনা আক্তার ডলি, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মতলিব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল হাসনু, সাধারণ সম্পাদক উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। প্রথম ধাপে কুলাউড়া সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।  

আরও পড়ুন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

উল্লেখ্য, পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিপাতে গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করের গ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ১০০ বিঘা আউশ ও বোরো ধানের ক্ষেত, আউশের বীজতলা এবং শতাধিক পুকুর প্লাবিত হয়ে মাছ পানিতে ভেসে যায়।

ভোরের আকাশ/ র.ই


 

চাল বিতরণরেদোয়ান খান

শেয়ার করুন: