শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ'র সভাপতি নির্বাচিত ‎

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ‎

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এর ২০২৪–২৫ মেয়াদের  বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির নির্বাচনী ফলাফল ঘোষণা মাধ্যমে তাকে সভাপতি ঘোষণা করা হয়।

সংগঠনের ইতিহাসে অন্যতম কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

‎ নির্বাচনী ফলাফলে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমস্ত মনোনয়নপর্ব, যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তার সঙ্গে নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মনির।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী। পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, মো. আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. হোসেন, মো. আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মো. মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, মো. রোবেল মিয়া, মকবুল হোসেন, মো. মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম, শংকর সাহা।

‎নির্বাচনী ফলাফল অনুষ্ঠানে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটি ও সাবেক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 
‎
ভোরের আকাশ/জাআ

সভাপতিরূপগঞ্জ

শেয়ার করুন: