শিরোনাম
অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজাঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

রায়গঞ্জে ১৩,৫০০ কৃষককে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকেরা এ সহায়তা পেয়েছেন।

আরও পড়ুন

বাসাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা এবং ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: