নাজিরপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী যুগলকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অভিভাবকদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল।
এসময় স্কুলে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকবৃন্দের মধ্যে থেকে পরামর্শমূলক আলোচনা করা হয় ।
অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি
ও নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান বলেন, এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা,পরামর্শ সমূহ ভবিষ্যতে স্কুলে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক, শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ব্যাপারে অধিক যত্নশীল হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ নাসির মল্লিক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাগণ ও অভিভাবকবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি এ বিদ্যালয় থেকে এবছরে জিপিএ ৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।
ভোরের আকাশ/জাআ