শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রের ও আমাদের প্রয়োজনে অর্থনীতি উন্নয়নে মাছ চাষ করতে হবে

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান প্রাঙ্গণে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান প্রধান  অতিথি সৈয়দ  জাহাঙ্গীর আলম এমপি কবুতর  ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন,  বিশাল একটি   রেলি  রামসাগর  পদক্ষিণ করে  রামসাগর ডাক বাংলোর সামনের ঘাটে ১০৫  কেজি মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি   সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন রাষ্ট্রের প্রয়োজনে ও আমাদের প্রয়োজনে এবং অর্থনীতি উন্নয়নে আমাদের মাছ চাষ করতে হবে।   আমাদের বিভিন্ন ধরনের কারেন্ট জাল, শয়তানি জাল, মশারি জাল, দক্ষিণ দুয়ারী জাল সহ  বিভিন্ন নামের  জাল যে সকল জালের মাধ্যমে মা মাছ ও পোনা মাছের  ক্ষতি হয়  সে সকল জাল  ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন শুধু আইন নয় এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার,  দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম,অতিরিক্ত পুলিশ সুপার জেলা সদর সার্কেল আব্দুল হালিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো লুৎফর রহমান। দিনাজপুর জেলা মৎস্য দপ্তরের  সরকারি পরিচালক  পূরবী  রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক  এস এম হাবিবুল হাসান।

আরও পড়ুন

চাঁদপুরে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদের সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

ভোরের আকাশ/এনউব

মাছ চাষ

শেয়ার করুন: