শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৫ কেজির অধিক পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার ওই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতী গ্রামের বাসিন্দা বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা গোপন একটি সংবাদের মাধ্যমে জানতে পারি, বিপুল পরিমাণ মাদ্রকদ্রব্য বেচাকেনা হতে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতী গ্রামে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়িতে প্রায় ১৫ কেজি এর বেশি গাঁজা উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পরে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। 

এ সময় উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

গোপালগঞ্জগ্রেপ্তার

শেয়ার করুন: