খুলনা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরিক্ষা অনুষ্ঠিত

খুলনা জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই(সশস্ত্র) হতে এসআই(সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের প্যারেড পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার-(প্রশাসন ও অর্থ), খুলনা; মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বাগেরহাট এবং শ্রী সমীর কুমার দে, আরআই, পুলিশ লাইন্স খুলনা।
ভোরের আকাশ/ইউএম