শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত- ১০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে কারখানার ঝুট ও গাড়ীর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়া বিএনপির দুই গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে উভয় পক্ষের অন্তত  দশ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বরমী  ইউনিয়নের গাড়ারণ গ্রামের আরবেলা ফ্যাশন লি: নামক কারখানার সামনে। সংঘর্ষে আহতরা হলো মাহাবুব(৪৮) আলাল(৪২) জুনায়েত(৪২) দেলোয়ার মোল্লা(৪০) শিপু(২৯) রুহুল আমীন মন্ডল(৫০) অপর পক্ষের বাবু(৩০) মাসুম(৩০) নাহিদ(৩৪) ও নিলয়(১৭)।

জানাযায়, সকাল নয়টার দিকে বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম স্থানীয় নেতা কর্মীদের নিয়ে আরবেলা ফ্যাশন লি: কারখানার গেইটে বিপরিতে একটি মার্কেটের সামনে বসে ছিলেন।এসময় কৃষক দলের নেতা মো. মাসুম আহমেদ সাথের নেতা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। কারখানার ঝুট ও গাড়ীর ব্যবসা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়।   এতে দু’পক্ষের দশ জন আহত হয়। গুরুত্বর আহত পাঁচ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম জানান,শনিবার প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যাালয়ে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে যাবেন। উপজেলা বিএনপির নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রিশাল যাত্রা সফল করতে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করছিলেন। এছাড়া  উপজেলা বিএনপির পক্ষ থেকে আরবেলা ফ্যাক্টরীর গাড়ী পরিচালনা  ও ব্যবসা করার জন্য আমাদের পক্ষে সুপারিশ দিয়েছেন। আমরা ব্যবসার বিষয়ে  নিয়েও আলোচনা করছিলাম।  এ সময় মাসুম এসে বলে গাড়ীর ব্যবসা তার। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে  অতর্কিত ভাবে মাসুম তার লোকদের নিয়ে হামলা করে আমার নেতাকর্মীদের আহত করেছে।  গুরুত্বর আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে হামলা কারীদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

মানুষরূপী শয়তানদের শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঠেকানো যাবে না: ডিসি জাহিদ

অভিযোগ অস্বীকার করে বরমী ৬নং ওয়ার্ড কৃষক দলের সদস্য মো. মাসুম আহমেদ  জানান, আমি আগে থেকেই আরবেলা ফ্যাশন লি: এর শ্রমিক পরিবহনের (বাসের) ব্যবসা করে আসছি। বরমী ইউনিয়ন বিএনরি সদস্য সচিব তার লোকজন নিয়ে শ্রমিক পরিবহনের বাসগুলেকে হুমকি ধমকী দিয়ে তাড়িয়ে দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের লোকদের উপর হামলা করা হয়। এতে চার জন আহত হয়। এসময় তারা তিনটি শ্রমিক পরিবহন করার গাড়ি ভাংচুর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর আলম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।উভয়পক্ষ  অভিযোগ দিয়েছে। তদন্তের পর এ বিষয়ে  বিস্তারিত বলা যাবে।

ভোরের আাকাশ/এনউব

আহত

শেয়ার করুন: