শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলহাজ্ব নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বরিশাল পতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
আলহাজ্ব নুরুল আমীন    ফাইল ছবি
আলহাজ্ব নুরুল আমীন ফাইল ছবি

বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ জুলাই কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন প্রদান করেন।

​ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা আলহাজ্ব নুরুল আমীন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম আব্বাস। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন আবদুস সালাম রাড়ী।

শীর্ষ নেতৃত্বে ​নতুন কমিটিতে আলহাজ্ব নুরুল আমিনকে শীর্ষ পদে আনায় বরিশাল সদর উপজেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয় নেতাকর্মী ও দলীয় সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নুরুল আমিন অসংখ্যবার জেল-জুলুমের শিকার হয়েছেন। একের পর এক রাজনৈতিক হামলা ও মামলার মুখোমুখি হয়েও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি।

​বিগত কঠিন দিনগুলোতে চরম প্রতিকূলতার মাঝেও নুরুল আমিন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে যাননি। বরং সাধারণ নেতাকর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন, দিয়েছেন সাহস ও আশ্রয়।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদসমূহ ​১৬১ সদস্যের এই বিশাল কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোট ৮ জনকে। তারা হলেন- ​মোঃ মাহবুবুল আলম বাবুল, ​মোঃ আবদুল জব্বার শিকদার, ​অ্যাডভোকেট মোখলেছুর রহমান, ​মোঃ মামুন সরদার গনি, ​ডাঃ ফজলুর রহমান সরদার, মোঃ হারুন অর রশিদ, ​মোঃ আবদুল হক শিকদার, ​মোঃ ওবায়েদুল করিম তুহিন।

আরও পড়ুন

পাবনায় মালচিং পদ্ধতিতে সবজি চাষে ব্যাপক সাড়া

​উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবর মাসে বরিশাল সদর উপজেলা বিএনপির মাত্র ৩ সদস্য বিশিষ্ট একটি সংক্ষিপ্ত আহ্বায়ক কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার পূর্ণাঙ্গ কমিটি পাওয়ায় দলের সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, আলহাজ্ব নুরুল আমিনের মতো ত্যাগী ও অকুতোভয় নেতৃত্ব বরিশাল সদর উপজেলা বিএনপিকে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।

ভোরের আকাশ/ইউএম

বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ,বরিশাল সদর

শেয়ার করুন: