শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকাল নিষিদ্ধ ছাত্রলীগের ছয় কর্মী আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের  শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে  নিষিদ্ধ ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি  । শুক্রবার বিকেলে পৌনে তিনটার দিকে  উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দূর্লভপুর এলাকায় ব্যানার নিয়ে ককটেল ফাটিয়ে মিছিল করার চেষ্টা করে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী । এসময় বিএনপির নেতা কর্মীরা ধাওয়া করে ছয় জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটককৃদের ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস আটক করা হয়।

আটকরা হলো ময়মনসিংহ জেলার পাগলা থানার দক্ষিন হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু(২৩), একই গ্রামের মো. রফিকের ছেলে মো. তানজিম(১৪),গাভীশিমুল গ্রামের মো. চানমিয়ার ছেলে মো. ওয়ালি ইসলাম(৩২) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো.আলমগীরের ছেলে মো. রাব্বি(১৯),চরবিশ্বনাথপুর  গ্রামের মো. ফরিদের ছেলে মো. ইমন(২০)  একই গ্রামের  মো. আ. মান্নানের ছেলে মো. মোবারিছ(২০)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে একটি বাস ও দুইটি হাইয়েস মাইক্রাবাস শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের র্দূলভপুরে  এসে থামে। বাস থেকে নামে অর্ধশতাধিক যুবক। এসময় যুবকরা ককটেল ফাটিয়ে ওই সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা । স্থানীয় বিএনরি নেতাকর্মীরা ধাওয়া করে ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তেজিত জনতা আটকদের ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস নম্বর ঢাকা মেট্রো চ ১৫-৪১৮৯ ভাংচুর করে।

বরমী ইউনিয়ন বিএনরি সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম জানান,পার্শবতী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শতাধিক  নেতা কর্মীরা একটি বাস ও দুইটি হায়েস মাইক্রোবাস নিয়ে র্দূলভপুরে আসে। তারা ককটেল ফাটিয়ে ব্যানার নিয়ে শ্রীপুর-সাতখামাইর সড়কে মিছিল করার চেষ্টা করে। বিষয়টি জেনে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষনিক মিছিল কারীদের ধাওয়া করি। এতে বাস ও একটি হাইয়েস মাইক্রো বাস নিয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।  

আরও পড়ুন

পাহাড়ি ঢলে শেরপুরে চার ইউনিয়ন প্লাবিত, বৃষ্টি কমায় স্বস্তির আশা

আমরা ঘটনাস্থল থেকে ব্যানার সহ ছয় জন ও একটি হায়েস মাইক্রোবাস  আটক করি। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃদের গ্রেফতার করে। তাদের ব্যবহৃত   হাইয়েস মাইক্রোবাসটিও উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা জানান, শ্রীপুর থানা এলাকার র্দূলভপুরে  মিছিল করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতা কর্মীকে স্থানীয় জনতা আটক করে। খবরপেয়ে ঘটনাস্থল থেকে আটককৃদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

আটক

শেয়ার করুন: