শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

চাঁদপুরের ছেংগারচরে মাইক্রোবাসে আগুন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি হাইস গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কক্সবাজার ম-৫১-০০১৫ নম্বরের হাইস গাড়িটির প্রকৃত মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য একই এলাকার আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) গাড়িটি দেন। গত ১০ দিন ধরে আল-আমিন গাড়িটি আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রেখেছিলেন।

বৃহস্পতিবার রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আল-আমিন। এ সময় তাকে বারবার মূর্ছা যেতে দেখা যায়।

আরও পড়ুন

সৈয়দপুরে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আল-আমিন জানান, গত ১০ দিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। কোনো শিক্ষার্থী না থাকায় গাড়িটি ব্যবহার করা হয়নি। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে গেছেন এবং গেট খুলে সবকিছু পরীক্ষা করেছেন। পরে তার মা ফোন করে গাড়িতে আগুন লাগার খবর দেন। কে বা কারা কীভাবে আগুন লাগিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে মতলব উত্তর থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: