গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার( ২৪এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল আলিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে শহরতলীর আড়পাড়ার দিকে যাচ্ছিল একটি ইজিবাইক।
ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় ঘোরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক ইয়াসিন মোল্লার শিশুপুত্র সামিউল আলিম মোল্লা ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরো পাঁচজন আহত হয়।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত শিশু সামিউল এর লাশ গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ বলেও জানান তিনি।
ভোরের আকাশ/এনউব