শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। এসব দুর্ঘটনা কক্সবাজার-টেকনাফ ও মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থানে ঘটেছে।

জানা যায়, কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশন এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পালানোর সময় পিকআপ ভ্যানটির ধাক্কায় অন্তত চারটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। নিহত নির্মাণশ্রমিকের নাম রবিউল ইসলাম (২২)। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোছাইনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সোমবার (২৭ এপ্রিল)  বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং তুলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিও সংস্থার  মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজি চালক দীল মোহাম্মদ (৩২)সহ কয়েকজন আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীল মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সুকান্ত চক্রবর্তী। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। গাড়ি জব্দ করা হয়েছে।

অন্যদিকে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর শুকনাছড়ি এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। এতে নূর কলিমা (৩০) নামে এক নারী নিহত হন। তিনি কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

শত্রু-মিত্রের খেলায় বিএনপি-জামায়াত

নিহতের স্বজনরা জানান, টেকনাফগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নূর কলিমা ও তাঁর মা নূর বেগম গুরুতর আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর কলিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নূর বেগমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, দ্রুত গতি ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে বারবার সড়ক দুর্ঘটনা ঘটছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভোরের আকাশ/নি

কক্সবাজার

শেয়ার করুন: