শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে, মৃতের সংখ্যা বেড়ে ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে, মৃতের সংখ্যা বেড়ে ৫
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে, মৃতের সংখ্যা বেড়ে ৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মো. মোরশেদ আলম (৫০), মো. জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে মো. হুমায়ুন রশিদ (৪০), নোয়াখালীর রিপন হোসেন (৩৫) এবং সদর উপজেলার মো. মাজেদ হোসেন (৩৮)।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, দুর্ঘটনার পর অচেতন অবস্থায় প্রথমে আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে দুইজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আরো তিনজন মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

বাসলক্ষ্মীপুরমৃত্যুসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: