শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

দিনাজপুরে এনসিসি ব্যাংকের উদ্যোগে ৫০০ প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে কৃষি উপকরণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দিনাজপুরে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

শুক্রবার (২০ নভেম্বর) দিনাজপুর একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির সিএসআর তহবিল থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এনসিসি ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সভাপতির বক্তব্যে মো. জাকির আনাম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে এনসিসি ব্যাংক নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষি সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও কৃষিতে উৎসাহিত করতে এনসিসি ব্যাংকের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি কৃষকদের কল্যাণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

ফ্যাসিস্টদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে - রিজভী

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুরভী আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কেরামত আলী, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, এনসিসি ব্যাংক পিএলসির রাজশাহী শাখার এসএভিপি ও ম্যানেজার মো. কামাল হোসেন এবং দিনাজপুর শাখার এভিপি ও ম্যানেজার মো. কাওসার হাবীব।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: