শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

ফ্যাসিস্টদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে - রিজভী

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন  ফ্যাসিস্টরা এদেশ থেকে পালিয়ে যাবার পরও তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে, আরো গভীর হয়েছে।

যাদের জিব্বায় রক্তের স্বাদ, রক্তের তৃষ্ণা তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তারা এদেশে গণতন্ত্র কামি মানুষ এবং যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের রক্ত এখন ঝরাচ্ছে তারা। ২০২৪ সালে  জুলাইয়ের ও আগস্ট এর বিপ্লবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বিচারে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি। তিনি শুক্রবার( ২০ নভেম্বর) নড়াইলের কালিয়ায় বেলা ১১ টায়  উপজেলা জাসাস এর নিহত সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও কালিয়া কৃষকদলের নিহত সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমানের  স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

এডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে আবু সাঈদ ,মুগ্ধ, ফাইয়াজসহ অগণিত বাচ্চারা তারা কেউ স্কুলে, কেউ কলেজে কেউ ইনভারসিটিতে পড়ে তাদেরকে নির্বিচারে গুলি করে নিজের ক্ষমতা নিজের সিংহাসন সেদিন টিকিয়ে রাখতে চেয়েছিল  ফ্যাসিস্ট ও তাদের দোসররা। কিন্তু ছাত্র জনতার প্রবল প্রতিরোধের পর তারা দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করে এদেশে থাকা তাদের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম শিকার হয়েছেন কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। সোহেল রানা ও শাহিনুর রহমান দেশে গণতন্ত্র  প্রতিষ্ঠার জন্য দেশের স্বাধীনতার জন্য ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। নির্মম হত্যাকাণ্ডের শিকার এই লাশ আমরা কোথায় রাখব। তাদের মায়ের কাছে ,স্ত্রীর কাছে কি জবাব দেব। এই বেদনা আর শোক নিয়ে এখান থেকে আমরা আজ যাচ্ছি। অনেক চেষ্টার পরেও এই দেশের স্বাধীনতা ,সার্বভৌমত্ব যেমন কেউ কাড়তে পারেনি তেমনি এদের খুনিদের বিচার হবেই এই বিচারের অধিকারও কেউ কাড়তে পারবে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী  অনিন্দ্য ইসলাম অমিত নিহতদের স্বজনদের  বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপি একটি পরিবারের মত আমরা যারা বিএনপি করি তারা সবাই পরিবারের  সদস্যদের মতই চলে আসছি।তিনি শোকাহত পরিবারের সহস্যদের আরো বলেন আমরা সবসময় আপনাদের পাশে দাড়াবো।

আরও পড়ুন

ক্যাম্পের বন্দিজীবন আর নয়, নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভি, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী  সহ বিএনপির অন্যান্য  নেতৃবৃন্দ  নীহত সোহেল রানা ও শাহীনুরের কবর জিয়ারত ও অত্নার মাগফেরাত কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি সভাপতি ও নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল    জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য গত বুধবার(১৮ ই নভেম্বর)  সন্ধায় কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় উপজেলা  বিএনপি যুবদল ও ছাত্রদলের মিছিলে আওয়ামিলীগের হামলায় জাসাস নেতা সোহেল রানা ও কৃষক দল নেতা শাহীনুর রহমান নিহত হন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: