শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস পালিত

নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে নদীবন্ধু সমাজের উদ্যোগে দিনব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্বরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

ছবি: ভোরের আকাশ

‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’— এ স্লোগানকে সামনে রেখে ডলফিন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেতু পরিদর্শন করে। পরে কচা নদীর তীরে বৃক্ষরোপণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং নদী সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও পিরোজপুর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নদীবন্ধু সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, নদীবন্ধু সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং সংগঠনের সদস্য দেবদাস মজুমদার।

পরে বাংলাদেশ নদীবন্ধু সমাজের আয়োজনে নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নদীবন্ধু মো. আলামিন বাকলাই।

ছবি: ভোরের আকাশ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক বলেন, “বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এ জেলায় কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ অসংখ্য শাখা নদী বহমান। এসব নদী মরে গেলে এ অঞ্চলের জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সঙ্গে মানুষের জীবন প্রবাহ একাকার। তাই নদীকে দূষণমুক্ত করতে হবে এবং এর গতিধারা অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে নদীর বন্ধু হই, নদীকে বাঁচাই।”

ভোরের আকাশ/তা.কা

বিশ্ব নদীকচা নদীপিরোজপুরদিবস

শেয়ার করুন: