পিআরসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র বিক্ষোভ

বাগেরহাটের চিতলমারী উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার শাখার আয়োজনে সহস্রাধিক নেতাকর্মী এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। মিছিলটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু করে চিতলমারী বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার সভাপতি ডাঃ আবুল কালাম কাজী সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোল্লা মুজিবর রহমান শামীম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট ১ আসন সংসদ সদস্য প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আবুল কালাম কাজীসহ উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মী।
বক্তব্যরা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রত্যাশা পূরনের ব্যর্থ।জনগণের ভোটাধিকার নিশ্চিত করা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে সাংবিধানিক সংস্কার অপরিহার্য। সেই লক্ষেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করেছে। তারা দাবি করেন জনগণের স্বার্থে পিআর পদ্ধতি নির্বাচন চালু করা এখন সময়ে দাবি।
এছাড়াও বক্তব্যে আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।দেশের মানুষকে প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য তারা সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণের প্রতি ইসলামী আন্দোলনে দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ভোরের আদাশ/তা.কা