শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

টেকনাফে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু, সাগরে অবমুক্ত

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৫টার দিকে বাহারছড়ার শ্যামলাপুর বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালে শ্যামলাপুর থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চিংড়ি রেণু জব্দ করা হয়। জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণু মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিক পরিবেশে এ সম্পদ সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন

পিরোজপুরে নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি ফিশ মার্কেট

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ভোরের আকাশ/ র.ই

 

চিংড়ি জব্দলেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত

শেয়ার করুন: