শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামালসহ গ্রেপ্তার দুই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দুটি প্রিন্টিং কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার এবং ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

রোববার (২২ জুন) ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদলেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ হাসান (৩৫) এবং বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন গভীর রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় ২০ থেকে ২৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে তারা কারখানার নৈশপ্রহরী আব্দুল মালেক, মোবাশ্বির ও হৃদয় হাসানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে লুটপাট চালায়।

এ সময় ডাকাতরা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ এবং শ্রমিকদের বেতনের নগদ অর্থসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ডাকাতির রহস্য উদঘাটন করে পুলিশ।

রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল রোববার ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার করে এবং ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

বিটিটিবি অর্থ আত্মসাৎ মামলায় তিনজনের দণ্ড

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ভোরের আকাশ/ র.ই

 

আসামি গ্রেপ্তারশামসুল আলম

শেয়ার করুন: