চৌদ্দগ্রামে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসিটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ দপ্তর ভেটেনারীর আয়োজনে প্রাণি সম্পদ কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, নারী উদ্যোক্তা মুন্সিরহাট আল আমিন ডেইরী ফার্মের স্বত্তাধিকারী হাজেরা বেগম।
উপজেলা প্রাণি সম্পদের এআই টেকনেশিয়ান ফারুক হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইড প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, পৌর সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, পৌর হিসাব রক্ষণকর্মকর্তা মজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান, পোল্ট্রি ও ডেইরী ফার্ম খামারীবৃন্দ।
ভোরের আকাশ/সু.পা