শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

কুমিল্লায় চার গাড়ির সংঘর্ষে আহত ৩০

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় চারটি গাড়ির সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্য দুটি বাস, একটি লড়ি ও একটি মাইক্রোবাস রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টায় মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন এলাকার চট্টগ্রামমুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কেউ নিহত না হলেও অন্তত ৩০ জনকে আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতরদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান-   চট্টগ্রামমুখী  চলন্ত একটি লরির পিছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস। ওই বাসটির পিছনে ধাক্কা দেয়  ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস,  ওই বাসের পিছনে ধাক্কা দেয় একই অভিমুখের একটি মাইক্রোবাস।

তিনি বলেন- মূলত চলন্ত অবস্থায় প্রতিটি গাড়ির দূরত্ব খুব কম ছিল।  লরির পিছনে ধাক্কা দেওয়ার সাথে সাথেই পিছনের গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয়রা দুটি পাশের ও মাইক্রোবাসের  চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

আরও পড়ুন

অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ডাক্তার রানা জানান- আমাদের হাসপাতাল থেকে ৮ জনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  বাকিদের চিকিৎসা চলছে,  এখনো সবার নাম ঠিকানা  রেজিস্টার খাতায় তোলা হয়নি। আহতদের সংখ্যাও সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে  হাসপাতালে পাঠানো হয়েছে।   দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারের  চেষ্টা চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: