শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

আখাউড়ায় কৃষক থেকে ধান সংগ্রহ শুরু

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আখাউড়ায় কৃষক থেকে ধান সংগ্রহ শুরু
আখাউড়ায় কৃষক থেকে ধান সংগ্রহ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরাসরি কৃষক থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। 

খাদ্যগুদাম অফিস সূত্র জানায়, এ বছর আখাউড়া উপজেলায় ৩৮৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে কেনা ধরে। ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, জনতা ব্যাংক আখাউড়া শাখার ব্যবস্থাপক বশিরুল আলম সিদ্দিকী। 

প্রথম দিন কৃষক মামুনুর রশিদের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

এ সময় জানানো হয়, বোরো মৌসুমে ধান উৎপাদনকারী কৃষক তালিকা হতে ‘আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। 

একজন কৃষক সর্বনিন্ম ৩ বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ হাজার মেট্রিক টন ধান গুদামে বিক্রি করতে পারবেন।

ভোরের আকাশ/এসএইচ 

শেয়ার করুন: