ক্রীড়া অঙ্গনের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া সংস্থা ও সংগঠনের যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, আর্চারিসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের বিকশিত করার লক্ষ্যে ঢাকার বাইরে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কেন্দ্রগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকার বাইরের খেলোয়াড়রাও উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পাবেন।
সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন ন্নবী চৌধুরী ডনসহ প্রশাসনের উধ্ধতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
ভোরের আকাশ/সু.পা