শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজদিখানে প্রেমিকাকে বাড়িতে থাকতে না দেওয়ায় যে কাণ্ড করলেন স্বামী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান পরকীয়া প্রেমিকাকে বাড়িতে থাকতে না দেওয়ায় নিজ বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে স্বামী ওমর ফারুকের বিরুদ্ধে।

সোমবার (১০ নভেম্বর) উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামে এই রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওমর ফারুক খবিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, ফার্নিচারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ওমর ফারুকের সাবেক স্ত্রী সোনিয়া বেগম অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। সে একটি মেয়েকে বিয়ে না করেই এই বাড়িতে নিয়ে এসে রাখতে চায়। এ নিয়ে আমার সাথে অনেক ঝগড়া হয়। পরে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলেও সে সেই মেয়েকে অন্য এলাকায় নিয়ে গিয়ে বিয়ে করে আর এই বাড়ি থেকে চলে যায়। কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠায়।

তিন সন্তানের জননী সোনিয়া বেগম আরও বলেন, আমাকে সন্তানদের নিয়ে সুখে থাকতে না দেওয়ার হুমকি দিয়েছিল সে। সে বলেছিল, আমাকে আগুনে পুড়িয়ে মারবে। ভাগ্যক্রমে সেদিন রাতে আমি বোনের বাড়িতে ছিলাম, তাই প্রাণে বেঁচে গেছি।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের প্রায় সবকিছু পুড়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী সোনিয়া বেগম আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।  তবে বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি পরকীয়া প্রেমিকাকে নিয়ে বাড়িতে থাকতে না পারার ক্ষোভে নিজেই নিজ বসত ঘরে আগুন লাগিয়েছে বলে জানতে পেরেছি।

ভোরের আকাশ/মো.আ.

মুন্সীগঞ্জআগুনপরকীয়া

শেয়ার করুন: