শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাদামাখা পথে কাঁধে চড়ে বিয়ের আসরে পৌঁছালেন বর

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় কাঁদামাখা রাস্তায় আটকে যায় একটি বরযাত্রীর বহর। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অন্যের কাঁধে চড়েই বিয়ের আসরের উদ্দেশে রওনা দেন বর। সোমবার (১৩ জুলাই) সেই দৃশ্যের এাটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, গত শুক্রবার ভাটিগ্রাম এলাকার বাসিন্দা হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হতেই কাঁচা রাস্তার বেহাল চিত্র সামনে আসে। টানা বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তা কাদায় একাকার হয়ে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। রাস্তার যেসব স্থানে কাদা বেশি ছিল, সেখানে অন্যের কাঁধে চড়ে পথ পাড়ি দেন বর। প্রায় এক কিলোমিটার এভাবে যাওয়ার পর একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে একই ধরনের দুর্ভোগ পোহাতে হবে।

বরের বন্ধু নাজি বলেন, বৃষ্টির কারণে পুরো রাস্তাই কাদায় ভরে গেছে। কোনো যানবাহন চলার সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছে। প্রায় এক কিলোমিটার রাস্তার এমন দুরবস্থা দীর্ঘদিনের।

আরও পড়ুন

শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি! প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা

স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম বলেন, ভাটিগ্রাম থেকে বৃদ্ধের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

তিনি বলেন, বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটা তো দূরের কথা, অনেক জায়গায় ধান রোপণ করা যায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ভোরের আকাশ/ইউএম

জনদুর্ভোগ, বিয়ে, বৃষ্টি

শেয়ার করুন: