শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত দুই বছরে বাহিনীর বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মহাপরিচালক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের তথ্য এখন সুনির্দিষ্টভাবে ডাটাবেজভুক্ত করা হয়েছে। গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও প্লাটুন পর্যায়ের সদস্যদের তথ্য সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে সব সদস্যকে ডাটাবেজভুক্ত করা মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বাহিনীর ডিজিটাল রূপান্তরের কথা তুলে ধরে তিনি বলেন, নিরাপত্তা দায়িত্বে সদস্য মোতায়েন, তথ্য সংরক্ষণ, বেতন-ভাতা ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। আনসার-ভিডিপি জব পোর্টালের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি করা হয়েছে। ভবিষ্যতে প্রায় ৬০ লাখ সদস্যকে নিয়ে বিদ্যমান ইআরপি ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বড় ভাষা মডেল (LLM) যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্বেচ্ছাসেবকদের রক্তের প্রয়োজনীয় তথ্যসহ বড় পরিসরের ব্লাড ব্যাংক সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাড়ে চার লাখের বেশি নতুন তরুণ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণ শুধু নির্বাচন বা উৎসবকেন্দ্রিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; যুদ্ধকালীন বা যেকোনো জরুরি পরিস্থিতিতেও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি জানান, গত দুই বছরে প্রশিক্ষণের লক্ষ্য, ধরন ও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পালনকারী সদস্যদের পেশাগত সক্ষমতা বাড়াতে সতেজকরণ প্রশিক্ষণও জোরদার করা হয়েছে।

অঙ্গীভূত আনসার সদস্যদের দায়িত্ব প্রসঙ্গে মহাপরিচালক বলেন, দেশের গুরুত্বপূর্ণ ও কেপিআই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। সদস্যদের দক্ষতা ও সেবার মানসিকতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের সমস্যা হিসেবে বিবেচিত চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে রেস্ট প্রথা বাতিলসহ প্রয়োজনীয় সংস্কার, ব্যবস্থাপনা ও জনবল সমন্বয়ের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সদস্যদের বেতন, রেশন ও অন্যান্য প্রাপ্যতা যথাসময়ে নিশ্চিত করার পাশাপাশি পেশাগত সক্ষমতা বাড়ানো হচ্ছে। চাকরি শেষে অঙ্গীভূত আনসার সদস্যদের অবসরকালীন গ্র্যাচুইটি ফান্ড পাওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

ব্যাটালিয়ন আনসার সদস্যদের প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে দুর্যোগ ও যুদ্ধকালীন পরিস্থিতিতে দায়িত্ব পালনের সক্ষমতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

মহাপরিচালক বলেন, ভিডিপি ও টিডিপি সদস্যরা তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পরিবেশ দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, কৃষিকাজে সহায়তা, স্বেচ্ছাশ্রম ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তারা ভূমিকা রাখছেন।

প্রান্তিক পর্যায়ের ভিডিপি ক্লাবগুলোকে ‘সঞ্জীবন’ কর্মসূচির আওতায় পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা, স্বেচ্ছাশ্রম ও জনকল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর সমাজ গঠনে ভিডিপি-টিডিপি সদস্যদের ভূমিকা আরও বিস্তৃত করা হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়টি তুলে ধরে মহাপরিচালক বলেন, বর্তমানে কঠিন ও প্রতিযোগিতামূলক ধাপ পেরিয়ে যোগ্য ও মেধাবী প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হচ্ছেন। নিয়োগে কোনো অবৈধ আচরণ, দুর্নীতি বা দালালির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে মেধা, দক্ষতা, জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতেই সদস্য নির্বাচন করা হচ্ছে।

তিনি জানান, বাহিনীর প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমিতে নতুন ও বহুমুখী কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, সদর দপ্তরের ওয়েলফেয়ার শাখাকে আরও কার্যকর করা এবং মাঠপর্যায়ে সদস্যদের কল্যাণ ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিগত কোরবানির সময়ে চামড়া সংরক্ষণে বাহিনীর বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন মহাপরিচালক। তিনি বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বাহিনীর স্বেচ্ছাসেবী সক্ষমতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

আরও পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংস্কার ও রূপান্তরের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান মহাপরিচালক। জনগণের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সক্ষমতাকে দেশের নিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

শেয়ার করুন: