সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় ২টি স্কেভেটর জব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে মাটি কাটার দায়ে দুটি স্কেভেটর বিকল করে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী সংলগ্ন ইটভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ।
তিনি জানান, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত দুটি স্কেভেটর অবৈধ কাজে ব্যবহারের দায়ে বিকল করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/মো.আ.