শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীও অংশ নিচ্ছে। তিনি বলেন, কিছু পক্ষ এমন কথা বলছে যেন দেশের সব কিছু তারা করতে পারবে। আমি একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সেই সময় যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক হবে না। তাই জামায়াতে ইসলামীকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় আসার সুযোগ দিতে পারি না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের দোলুয়াপাড়ায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আসুন আমরা হিন্দু-মুসলিম এক হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করি এবং হিন্দু ভাই-বোনদের উন্নয়নে এক জোট হয়ে ধানের শীষে ভোট দেই। হিন্দু ভাই-বোনেরা অনেকেই বলছেন তাদের সুরক্ষার কথা, আপনাদের সুরক্ষা আমরা দেবো। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্যারান্টি দিচ্ছি-  আপনাদের সুরক্ষায় কোনো গাফিলতি হবে না।

তিনি বলেন, আমাদের শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে ছিলেন। দীর্ঘ দিন প্রবাস ছেড়ে দেশে ফিরেছেন। দেশে এসেই তিনি মা-বোনদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয় সে ক্ষেত্রে সস্তায় নিত্যপণ্য ক্রয় করতে পারবে। চিকিৎসা-শিক্ষাসহ সবকিছুই করতে পারবে। কৃষকদেরকেও কার্ড দেওয়া হবে। যার ফলে সে  তার সার-বীজ সবকিছুই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। হাসপাতালে যেন মানুষ ভালো চিকিৎসা পায় সে ব্যবস্থা করব। সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব।

মির্জা ফখরুল বলেন, এবার নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করব। আমাদের মায়েদেরকে তারেক রহমান ট্রেনিং দেবেন, যেন ঘরে বসেই তারা আয় করতে পারেন।

 

ভোরের আকাশ/এনএস

ঠাকুরগাঁওবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: