শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার

গাজীপুরের বাঘের বাজার এলাকার কুখ্যাত চাঁদাবাজার ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাস চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইলিয়াস মোল্লার বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার গভীর রাতে তার বাসা থেকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত ছিলো। সে পূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়। এই সন্ত্রাসী  ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চাঁদাবাজ ও কিশোর  গ্যাং লিডার ইলিয়াস মোল্লা, সহযোগী আপু নাহিদ ও জাহিদ।

গাজীপুর সেনাবাহিনীর তথ্য মতে জানা যায়, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে দ্রুত আটক করা হয়। পরবর্তীতে সকল আসামিকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন পরে তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

গ্রেপ্তারগাজীপুরকিশোর গ্যাং

শেয়ার করুন: