শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ট্রাকচাপায় বিএটিকর্মী নিহত, আহত ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মেহেদি হাসান (২৫) নামে এক বিএটিকর্মী ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় ভ্যানে থাকা আব্দুর রাজ্জাক (৪০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মেহেদি হাসান উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মো. রিয়াজুদ্দিন এর ছেলে এবং আহত আব্দুর রাজ্জাক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের হাবিবুর রহমান ছেলে।

জানা যায়, নিহত মেহেদি হাসান ও আহত আব্দুর রাজ্জাক দুজনই ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) কোম্পানির কর্মী। মেহেদি হাসান ভ্যানচালক হিসেবে এএসআর পদে এবং আব্দুর রাজ্জাক এসআর পদে কর্মরত ছিলেন।

তারা পাংশা থেকে পণ্য ডেলিভারির উদ্দেশ্যে মাছপাড়া এলাকায় যাওয়া পথে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা কুষ্টিয়া গামী একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

রাজবাড়ীসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: