শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

রাজধানীতে অস্ত্রসহ খুলনার শুটার ইমরান ও চার সহযোগী গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি ফোর্সেস। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খুলনার সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত শুটার ইমরানও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে খুলনার জোড়া খুন, পিতা-পুত্র হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমরান (৪০), ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাঁদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তাঁদের মধ্যে ইমরানের বাবার নাম রফিকুল ইসলাম, ইমন খানের বাবার নাম আনোয়ার খান, আল আমিনের বাবার নাম মৃত আব্দুর রশিদ, রফিকুল ইসলামের বাবার নাম মো. রুহুল মুন্সি এবং হানিফ সিকদারের বাবার নাম আব্দুল হালিম সিকদার।

এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন এবং রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র মামলা ও গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা রয়েছে।

খুলনা মহানগর ও জেলার রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে তাঁদের জড়িত থাকার তথ্যও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এরপর উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: