শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

কাপাসিয়া (গাজীপুর)থেকে

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন এলাকায় একযোগে বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামিরার চর ব্রিজসংলগ্ন সূতি নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। পরে কাপাসিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ‘আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ’ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে উপজেলা বিএনপির বিশেষ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনা ও নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন

লালপোলে সড়ক দূর্ঘটনায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা কাজী আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, জাহাঙ্গীর মাহমুদ, ওসমান গনি, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, অলিউল্লাহ, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, জহিরুল ইসলাম ফকির, জাহাঙ্গীর মোল্লা, হাবিবুর রহমান হবু, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন সাকু, সাইফুল ইসলাম ও মোতাহার হোসেনসহ অনেকে।

এ ছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একযোগে বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: