শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে মোতাহার হোসেন (৫৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোতাহার ওই এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি জোনাইল বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজের ধানখেতে কীটনাশক দিতে যান মোতাহার। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বিষয়টি চাচাতো ভাই নজরুল ইসলামকে জানান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

জামালপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কামরুন্নাহার বলেন, সাপের কামড়ের পর মোতাহারকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার্ড করা হয়েছিল।

আরও পড়ুন

লালমনিরহাটে ৫ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, সাপের কামড়ের পর দ্রুত মোতাহারকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে মোতাহার হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: