শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

তারেক রহমানের ফেনী সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা

মফিজুর রহমান, ফেনী জেলা প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসেই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফরের কথা রয়েছে। তাঁর আগমন ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। একই সঙ্গে সফরকে সামনে রেখে প্রশাসন ও দলীয় পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর কাছে বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধানসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরার প্রস্তুতিও নিচ্ছেন স্থানীয় নেতারা।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম ফেনী সফর। সফরকালে মুহুরী-কহুয়া ও সিলোনিয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সফর সফল করতে দলীয় পর্যায়েও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

গত ২৫ আগস্ট পরশুরামে প্রধানমন্ত্রীর কর্মসূচির স্থান পরিদর্শন করেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, ফেনীর মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান। প্রতিবছর বন্যা ও নদীভাঙনে জেলার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর এ বিষয়ে স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হয়েছে।

এ ছাড়া ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লালপুলে আন্ডারপাস নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান স্থানীয় নেতারা।

আরও পড়ুন

কুড়িগ্রামে মাদক মামলায় নয়নের ৭ বছরের কারাদণ্ড

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, বন্যার স্থায়ী সমাধানের পাশাপাশি ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রীর কাছে এ দাবিও তুলে ধরা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর জানা রয়েছে। তিনি এ বিষয়ে ইতিবাচক ঘোষণা দেবেন বলে আশা করছেন তারা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, আগামী পাঁচ বছরে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন। সেই উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন ফেনীবাসীও দেখতে চায়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: