শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্যোগ, তাকে সফল করতেই আমাদের এই প্রচেষ্টা। তাঁর এই দিকনির্দেশনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। 

নতুন চিকিৎসকদের যেমন মানবসেবায় এগিয়ে আসতে হবে, তেমনি রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রকৃতির সেবায় ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৯ জুন) সরকারি নির্দেশনার আলোকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে আয়োজিত বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই সবুজায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কলেজের নতুন (১১তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণ জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে চারাগাছ রোপণ করেন এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ড. মো. মুমিনুল হক, ফাইন্যান্স ডিরেক্টর ড. সুলায়মান আহমদ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও একাডেমিক কো-অর্ডিনেটর ড. মানজুমা আক্তার জাকারিয়া, নাসরীন আহমদ, নিলয় আচার্য্য।

আরও পড়ুন

শিবচর থানায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি

এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১০ম ব্যাচের সোনিয়া বেগম, নাফিস চৌধুরী, মাহবুবা আক্তার নোহা এবং তাসনীম রেজা চৌধুরী প্রমুখ।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সরকারের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ডেন্টাল কলেজের এই সবুজায়ন ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

নবাগত ডেন্টাল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এম

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ

শেয়ার করুন: