শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে দ্বিতীয় দফায় বিপুল মাদক উদ্ধার, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে দ্বিতীয় দফায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেন্সিডিলের বোতলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানউল্লাহ ও নাদিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাবজেল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ঠাকুরবাড়িটেক এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে স্থানীয়রা এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের দুইজনকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালায় পুলিশ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তিন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাবজেল হোসেন জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

মাদক উদ্ধারমোহাম্মদ সাবজেল হোসেন

শেয়ার করুন: